শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় তৎপর নৌবাহিনী

আপডেট: July 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকুলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর নজর দারি অব্যাহত রেখেছে নৌবাহিনী।

এসকল এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসদস্যরা জরুরী প্রয়োজন ব্যতীত চলাচল সীমিত করার লক্ষ্যে প্রধান প্রধান সড়ক ও বাজারে সচেতনতামূলক মাইকিং, মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।

ইতিমধ্যে চট্টগ্রাম নৌঅঞ্চল হতে ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।

অন্যদিকে খুলনা নৌঅঞ্চল হতে ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় কাজ করছে।

আইএসপিআর জানিয়েছে, ‘In Aid to Civil Power’ -এর আওতায় সরকারের নির্দেশনায় নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network