করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আপডেট: July 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় প্রতিমন্ত্রী বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। শরিবার (১৮ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। গত শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট করোনা নেগেটিভ আসার পর শনিবার সকালে প্রতিমন্ত্রী বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্খী যারা আমার জন্য উদ্বিগ্নতায় ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের সেবায় আরও বেশি কাজ করতে পারি।

করোনা পজিটিভ হয়ে গত ১ জুলাই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network