শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

করোনার ছোবলে এবার চলে গেলেন এসআই মোশাররফ

আপডেট: May 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হলেন পুলিশের ১২তম সদস্য। তার নাম এসআই মোশাররফ হোসেন। তিনি রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স বা আরআরএফে (এসআই-সশস্ত্র) কর্মরত ছিলেন।

শুক্রবার রাত ১১টায় রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন পঞ্চাশোর্ধ্ব এই বীর পুলিশ সদস্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিএমপি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। শুক্রবার তিনি পুলিশ লাইন হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর তাকে রাজশাহীর খ্রিস্টান হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি পাবনায়। রাজশাহী শহরে তিনি ভাড়া থাকতেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ডিএমপি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network