আপডেট: July 29, 2023
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় ওবায়দুল বয়াতি নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ডালবুগঞ্জ ইউপির সুরডুগী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের বাসিন্দা।
মহিপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। দড়ি দিয়ে নিজ ঘরের বারান্দায় শুক্রবার রাতের কোনো একসময় তিনি গলায় ফাঁস নিয়েছেন। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক বিরোধের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

