কলাপাড়ায় যুবককে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন

আপডেট: August 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায়মো টরসাইকেল গতিরোধ করে এক যুবককে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করেছে দুর্বৃত্তরা।রোববার (১৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে

উপজেলার টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।আহত ইয়াকুব হাওলাদার (২৪)কে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক শংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন । এ সময় রাকিব (১৯) নামের অপর একজন আহত হয়।

আহত রাকিব’র বাবা সজিব মোল্লা জানান, ঘটনার দিন সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইয়াকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিল। এসময়
মোটরসাইকেল গতিরোধ করে খোকন প্যাদা’র নেতৃত্বে ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network