শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

কাউখালীতে বাল্যবিয়ে বন্ধ, অভিযুক্ত বরের ৭ দিনের কারাদণ্ড

আপডেট: January 19, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে অভিযুক্ত বরের ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এ কারাদণ্ডাদেশ দেন।

জানা গেছে, শনিবার রাতে কাউখালী উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি গ্রামের আলামিন খানের ছেলে রাহাত খান (১৮)-এর সঙ্গে পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের সপ্তম শ্রেণির এক কিশোরীকে বিয়ের আয়োজন করে উভয় পরিবার। বরের বাড়িতে এ বিয়ের আয়োজন চলার সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিতি হয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন।

এ সময় বিয়ের বর রাহাত খানকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বরের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর ও কনে উভয়পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছেন। বাল্যবিয়ে বন্ধ করে বরের ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে উভয়পক্ষ অঙ্গীকার করেন যে বিবাহের বয়স না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়েকে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন না।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network