কাউখালীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন মেম্বার

আপডেট: May 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে এক ইউপি সদস্য তার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন বলে জানা গেছে।বিষয়টি ভাইরাল হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নাম্বারে ফোন করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।

মেম্বারের বাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে তার ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেন মেয়ের আত্মীয় গাজী মো. ছিদ্দিকুর রহমান।জানা গেছে, উপজেলার সাপলেজা গ্রামের ৯নং ওয়ার্ডের মেম্বার মামুন হোসেন গত শনিবার বিকালে একই গ্রামের মাদ্রাসাছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এ সময় তিনি অভিভাবকদের জানিয়ে যান তার ছেলের সঙ্গে মেয়েটির বিবাহ দেয়া হবে। এ নিয়ে বাড়াবাড়ি করলে এবং কারও কাছে বললে খবর আছে বলে হুমকি দিয়ে যান মেম্বার।

এ সময় মেয়ের বাবা মোতালেব হোসেন বাড়িতে ছিলেন না বলে অন্যরা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন।এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অভিভাবকের মধ্যে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ না করলে কোনো ব্যবস্থা নেয়া যায় না। এ সময় তিনি ৯৯৯ নাম্বারের অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network