কুমিল্লায় বাসে পিষ্ট অটোরিকশা : স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আপডেট: November 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাঁচি ব্রিজের পাশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার ঢাকাগামী একটি বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা সকলেই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসের ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গেছে।দুর্ঘটনায় নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল পূর্ব পাড়া গ্রামের রুহুল আমিন (৬৫), স্ত্রী শেফালী আক্তার (৫৫) ও একই গ্রামের মাসুদ আলমের মেয়ে সাইকচাইল চাইল্ড একাডেমির শিক্ষিকা সায়মা মুনতাহা (২২)।

লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস একই অভিমুখী হিমাচল পরিবহনের আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশায় থাকা দম্পতি রুহুল আমিন ও শেফালী আক্তার নিহত হন। আহত অবস্থায় সায়মা মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network