কুয়াকাটায় পর্যটককে মারধর, তিন যুবক আটক

আপডেট: July 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

পটুয়াখালীর কুয়াকাটায় রাজিব সরদার নামের এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে টুরিস্ট পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বাইজিদ হোসাইন (২৪), রাসেল হাওলাদার (২৫) এবং বনি আমিন (২৫)। তারা বরগুনার আমতলী পৌরশহরের বাসিন্দা।

পুলিশ জানায়, কুয়াকাটা পৌর ভবনের সামনের সড়কে অটোরিকশায় বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে রাজিব সরদার নামের এক পর্যটকের বাকবিতণ্ডা হয়। পরে ওই পর্যটকে তারা মারধর করে। স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে ও পুলিশকে খবর দেন। তখন টহলরত টুরিস্ট পুলিশ অভিযুক্তদের আটক কর।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। ওই পর্যটককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network