শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

কুষ্টিয়া ২ আসনে মনোনয়ন পুণর্বিবেচনার দাবীতে মহাসড়কে ৮কিলোমিটার জুড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নারীরা

আপডেট: November 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে মনোনয়ন পুণর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য বীমুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবীতে চতুর্থ দিনের মত মহাসড়কে ৮কিলোমিটার জুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংসদীয় আসনের নারীরা। রবিবার বিকেলে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়ীয়া থেকে ভেড়ামারা উপজেলার ৯মাইল কাচারী পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার জুড়ে অনুষ্টিত উক্ত মানববন্ধনে কয়েকহাজার নারী অংশ নেয়। এ সময় তারা মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবীতে সড়কে বিক্ষোভও করেন। পরে বহলবাড়ীয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম, মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতানসহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন।এসময় তারা কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে দেয়া মনোনয়নটি পুণর্বিবেচনা করে ত্যাগী পরিক্ষিত নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহবান জানান। গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও শহীদুল ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network