আপডেট: জুন ৩, ২০২৬
পটুয়াখালী প্রতিনিধি:: পর্যটন নগরী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে একটি বিশালাকৃতির মৃত তিমি। অর্ধগলিত অবস্থায় থাকা তিমিটি বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সমুদ্রে সনাক্ত করেন স্থানীয় পরিবেশকর্মীরা।পর্যটন নগরী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে একটি বিশালাকৃতির মৃত তিমি। অর্ধগলিত অবস্থায় থাকা তিমিটি বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সমুদ্রে সনাক্ত করেন স্থানীয় পরিবেশকর্মীরা।সংশ্লিষ্টদের ধারণা, কয়েকদিন আগে গভীর সমুদ্রে তিমিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের নির্দেশনায় মৃত তিমিটি সংরক্ষণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এ কাজে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা), বাংলাদেশ এনিম্যাল লাভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), বন বিভাগ এবং কুয়াকাটা পৌরসভার প্রতিনিধিরা।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার আহ্বায়ক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু বলেন, তিমিটির প্রজাতি শনাক্তকরণ, মৃত্যুর কারণ অনুসন্ধান এবং ভবিষ্যৎ গবেষণার স্বার্থে নমুনা ও কঙ্কাল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।উল্লেখ্য, এর আগেও কুয়াকাটা উপকূলে একাধিকবার মৃত তিমি ও ডলফিন ভেসে এসেছে। ২০১৮ ও ২০২২ সালে কুয়াকাটা সৈকতে প্রায় ৩০ থেকে ৪৫ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি উদ্ধার করা হয়েছিল। সেসব ঘটনায় বন বিভাগ নমুনা সংগ্রহ এবং কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নেয়।

