শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

কুয়াকাটায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৬ হাজার টাকায় বিক্রি

আপডেট: September 3, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

 পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে দেলোয়ার মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুরের মনোয়ারা মৎস্য আড়তে তিনি নিলামের মাধ্যমে ৬ হাজার ৯০ টাকায় মাছটি বিক্রি করেন।জেলে দেলোয়ার মাঝি জানান, গত সোমবার তিনি ১৮ জন জেলেসহ এফবি মা নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরের জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে ইলশটিও তার জালে উঠে আসে। বড় সাইজের ইলিশটি পাওয়ায তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ক্রেতা ছগির আকন জানান, আজ সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটি মৎস্য আড়তে নিয়ে আসেন। নিলামে ১ লাখ ১৬ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না।কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি অত্যন্ত সুখবর। এর আগেও বড় সাইজের ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়েছে। নিয়মকানুন মেনে জেলেরা মাছ শিকার করলে ভবিষ্যতে তাদের জালে আরো বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়তে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network