শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

কেরানীগঞ্জে মসজিদের মোয়াজ্জেমসহ আরো পাঁচজন করোনায় আক্রান্ত

আপডেট: April 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ কেরানীগঞ্জে শনিবার মসজিদের মোয়াজ্জেমসহ নতুন করে আরো পাঁচজনের করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩।আজ রাতে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

মীর মোবারক হোসেন দিগন্ত আরো জানান, শনিবার নতুন করে আরো পাঁচজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। এদের মধ্যে তিনজনই আগানগর ইউনিয়নের বাসিন্দা। একজন (৫০) বছরের মহিলা, (২৬) বছর বয়সী পূর্ব আগানগর এলাকার একটি মসজিদের মোয়াজ্জেম, ইস্পাহানী এলাকার ৪০ বছর বয়সী অপর আরেক মহিলা রয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন রুহিতপুর বাজারের বাসিন্দা তার বয়স আনুমানিক (৪৮) অপরজন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক (৫০)।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা অমিত দেবনাথ বলেন, এ পর্যন্ত কেরানীগঞ্জে ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রথম দিকের আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। সর্বোচ্চ সতর্কতা ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়। আপনার সবাই সচেতন হন ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network