আপডেট: June 29, 2023
নিহত মনু মিয়ার বাড়িতে স্বজনদের শোক
অনলাইন ডেস্ক:: কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে মনু মিয়া নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মনু মিয়া ঐ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোচালক ছিলেন।
স্থানীয়রা জানান, মৃত মনু মিয়া তার ভাই হানিফ মিয়াসহ একটি গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রাখেন। বৃহস্পতিবার সকালে তারা দুজন গরুটি আনতে যান। এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গরুটি মনু মিয়াকে আঘাত করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে একপর্যায়ে তিনি মারা যান।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, এমন ঘটনা শুনেছি। তবে বিস্তারিত পরে জানাতে পারব।

