শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন

আপডেট: May 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় জোরপূর্বক বসতবাড়ি ও বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে গামারীঢালা এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র তাদের বসতবাড়ি ও বাগানের বিভিন্ন গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। শুধু তাই নয়, প্রতিবাদ করায় তাদের অপহরণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজ এলাকায় বসবাস করতে চাই। কিন্তু একটি চক্র আমাদের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”মানববন্ধনে বক্তব্য রাখেন গামারীঢালা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লাল মিঞা, মো. আসলাম ও কুলসুম বেগম।এসময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network