১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট: মে ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

খুলনায় টাউন জামে মসজিদে ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

আজ সোমবার সকাল আটটায় খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে এবার উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হয়নি। তবে জেলার সব মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাস থেকে মুক্তি, আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network