শিরোনাম
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাবুগঞ্জে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতারি পরোয়ানা বরগুনায় কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ বরিশালে সিভিল সার্জন অপসারণের দাবিতে কক্ষে তালা ও বিক্ষোভ

গর্বের বাকেরগঞ্জ’র তরুণ সমাজকর্মী মাহাদি হাসান সাবিল আর নেই!

আপডেট: October 6, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন শাখার সদস্য এবং তরুণ উদীয়মান সমাজকর্মী মোহাম্মদ মাহাদি হাসান সাবিল দুরারোগ্য ক্যান্সারের আক্রান্ত হয়ে, দীর্ঘ চিকিৎসা পরবর্তী ০৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

সাবিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গর্বের বাকেরগঞ্জের সদস্যদের মাঝে ও বাকেরগঞ্জ উপজেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু পরবর্তী সাবিলের মরদেহ গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেওয়া হয়েছে।

গর্বের বাকেরগঞ্জ পরিবার বর্গ সহ বাকেরগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ!

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network