গাজীপুরে আইসক্রিমের বাক্সে মিললো ৪০ কেজি গাঁজা

আপডেট: August 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে আইসক্রিমের বাক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান, র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন।আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মো. জাকির ভূঁইয়ার ছেলে মো. তাসলিম ভূঁইয়া, একই থানার কল্যাণপুর গ্রামের মোমর উদ্দিনের ছেলে ধন মিয়া এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মো. আজগর আহমদের ছেলে মো. জাকির আহমেদ। এদের মধ্যে জাকির পিকআপের চালক।র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ময়মনসিংহ থেকে পিকআপে গাজীপুরের দিকে গাঁজার একটি চালান আসছে। এমন খবরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর মহানগরের সদর পোড়াবাড়ী বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়।

রাত আড়াইটার দিকে সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে পিকআপে তিনটি আইসক্রিমের বাক্সে থাকা ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৭টি মোবাইল সিমসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network