গাজীপুরে কভার্ডভ্যান চাপায় সাংবাদিকসহ দুইজন নিহত

আপডেট: January 19, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে কভার্ডভ্যান চাপায় সাংবাদিকসহ মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমান ঘাঁটি ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মিনহাজুল কবির মাসুদ (৪০) জেলার শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি দৈনিক একুশের বাণী পত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অপরজন সম্রাট (৩৫), তার বাড়িও শ্রীপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ঢাকা থেকে একটি কভার্ডভ্যান উলটো পথে হোতাপাড়ার দিকে আসছিল। কভার্ডভ্যানটি বিমানঘাঁটির সামনে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী মহাসড়কে পরে যান। এ সময় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, রোববার বিকেলে হোতপাড়ায় বিমানঘাঁটির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন এলাকায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network