২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

গাজীপুরে কার্পেটিং উঠে সড়কের বেহাল দশা, সংস্কার দাবি

আপডেট: আগস্ট ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:; গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তা সংস্কারেরর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খাত্তাব মোল্লা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাফফার মোল্লা, ওই ওয়ার্ডের মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোবারক মোল্লা, প্রচার সম্পাদক তোফাজ্জল খানসহ আরো অনেকে।

এ সময় বক্তারা জানান, কালিয়াকৈর পৌরসভা একটি এ ক্লাস পৌরসভা। কিন্তু সে অনুপাতে আমরা সেবা পাই না। মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তাটি ৪-৫ বছর আগে কার্পেটিং করা হয়। কিন্তু গত দুই বছর ধরে কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে ওই সড়কে চলাচলরত শিল্পকারখার শ্রমিকসহ হাজার হাজার লোকজন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া তারা পৌরসভার বিভিন্ন বেহাল সড়ক সংস্কারের দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network