গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিক জামাল মারা গেছেন

আপডেট: November 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের কোনাবাড়ী শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত জালাল উদ্দিন (৪২) মারা গেছেন।শনিবার (১১ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন।রোববার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

এ ছাড়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক রেজাউল করিম। তিনি জানান, জালালের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানায়। বর্তমানে স্ত্রী নার্গিস পারভিন ও একমাত্র মেয়েকে নিয়ে কোনাবাড়ী জরুন বাজার এলাকায় থাকতেন।

রেজাউল করিম দাবি করেন, গত ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জরুন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলা আন্দোলনে পুলিশের চালানো শটগানের গুলিতে আহত হয়েছিলেন জালাল। তার পেটে লেগেছিল গুলি। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।একইদিন ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network