গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

আপডেট: April 2, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কাশিমপুরে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ এক তরুণকে গ্রেপ্তার করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রোববার (৩ এপ্রিল) দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহম্মেদ।
জানা গেছে, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে।

অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহম্মেদ জানান, শনিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তারকৃতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তার সহযোগী একই এলাকার লাবিব মোল্লার ছেলে আজিজ মোল্লা পালিয়ে যায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফীউল করিম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network