গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

আপডেট: September 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে মাছুম শেখ (৩৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মাছুম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই বাড়ি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। বুধবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা মাছুমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেন মাছুমের মা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাছুমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network