শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী-মেয়েসহ চারজনকে গলা কেটে হত্যা

আপডেট: April 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় একই পরিবারের  যে চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে তারা এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও সন্তান। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পুলিশ এই হত্যাকাণ্ডের খবর পায়।

হত্যাকাণ্ডের শিকার এই চারজন হলেন- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ  জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে, তার ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী  চারজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, জৈনাবাজার এলাকার একটি ভবনের দোতলার একটি ঘরে খাটের ওপর দুই সন্তান এবং মেঝেতে এক সন্তান ও মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে।এলাকাবাসী ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network