গাজীপুরে মোবাইল ফোনের জন্য এক শিশুকে নির্মমভাবে খুন করল অপর শিশু!

আপডেট: December 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে শিশু সিফাত আহম্মেদের (৪) মাথায় মোবাইল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যার অভিযোগ উঠেছে আরেক শিশু আব্দুল্লাহর (১০) বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের (ডলফিন বেকারির সামনে) পরিত্যক্ত জায়গার সীমানা প্রাচীরের ভেতর থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ শিশু আব্দুল্লাহকে (১০) আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিফাত নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮নং ঝানুগাছ চাপানি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। সিফাত তার বাবা-মার সঙ্গে কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা বর্ণমালা মোড়) এলাকার আব্দুছ ছালামের বাড়িতে ভাড়া থাকে। আসামি আব্দুল্লাহ পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের আমীর কাজির ছেলে। সে একই মালিকের বাড়িতে পাশের রুমে বাবা-মার সঙ্গে থাকে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সোমবার দুপুরে পাশের রুমের আব্দুল্লাহর সঙ্গে খেলার জন্য বের হয় শিশু সিফাত আহম্মেদ। বিকালে সিফাত বাসায় না ফিরলে তার বাবা-মা আত্মীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতে খোঁজ করতে থাকে। সিফাতের কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যায় ঘটনার বর্ণনা দিয়ে শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন শিশুর বাবা আবু বকর সিদ্দিক।

রাত সাড়ে ৮টায় ওই এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিফাতের লাশ শনাক্ত করে তার বাবা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত অপর শিশু আব্দুল্লাহকে আটক করে।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার করেছে- সিফাতের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল নেয়ার জন্য তাকে নিয়ে ওই পরিত্যক্ত জমির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে শিশু সিফাতের মাথায় মোবাইল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network