শিরোনাম

গাজীপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

আপডেট: February 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়াল্টন কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন রাজু, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন ও সাইফুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, ঢাকার গাবতলী থেকে ‘নিউ পিংকি’ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেয়।যাত্রাপথে বাসে ডাকাতির প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাসটিকে থামার সংকেত দেয়।

এ সময় চালক সড়কের পাশে বাসটি থামালে পুলিশ তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করে। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দেশীয় তৈরি ছয়টি চাকু উদ্ধার করা হয়। পরে বাসে অবস্থানরত রাজু, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়।কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network