গাজীপুরে ২ বাসে আগুন

আপডেট: November 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরের সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কে বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করা গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এরপর ভোর ৪টার দিকে কেপি পরিবহনের আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত দুইটার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ভোর চারটার দিকে কেপি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক আগুনের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, রাত দুইটার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কে গাজীপুর পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network