গারুড়িয়া ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডবাসীর কাছে “আপেল” মার্কায় ভোট চাইলেন খোকন

আপডেট: June 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে বালিগ্রাম ৫নং  ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থী বিশিস্ট ব্যাবসায়ী মোঃ অনিক হোসেন (খোকন) আপেল মার্কার প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন

গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ৫নং ওয়ার্ডের জনগণও সর্বস্তরের মনোনীত ইউপি সদস্য পদপ্রার্থী সমাজসেবক, ব্যাবসায়ী, তরুন সমাজসেবক তার নির্বাচনী এলাকায় কাটাখালী বাজার,কাকুড়িয়া,ঢালিবাড়ি,কাঠিপাড়া চষে বেড়াচ্ছেন। মানুষের বুক ভরা ভালবাসা, অকুতোভয় ভালবাসা পেয়ে তিনি মুগ্ধ। এলাকাবাসীরা অকুন্ঠ ভালবাসা যেন তার আগামীর স্বপ্ন। মেম্বার পদপ্রার্থী খোকন আপেল মার্কার প্রচার-প্রচারণা ও গণসংযোগে যেখানে সামিল হচ্ছেন সেখানে মানুষের গণজোয়ার সৃষ্টি হতে দেখা দিয়েছে । সাধারণ ভোটাররা তাকে আপেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি ও দিচ্ছেন।

মেম্বার পদপ্রার্থী খোকন জানান, আমি এলাকার জনগণের ভালবাসা চাই,সমর্থন চাই, দোয়া চাই। জনগণের অকুতোভয় ভালবাসা, আন্তরিকতা দেখে সত্যিই মুগ্ন হচ্ছি। এলাকাবাসীরা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আপনি মেম্বার প্রার্থী নির্বাচনে জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদি? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছি, জনগণের সেবা করব,জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।

জনগণের গণরায়ে আসন্ন ২১শে জুন ২০২১ নির্বাচনে মেম্বার পদে আমাকে আপেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

খোকন বলেন, যদি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি,জয় হবেই ইনশালা আল্লাহ সহায় হন তবে আমি, ৫নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশে আছি, থাকবো। এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও মসজিদসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ণসহ এলাকাবাসীর সার্বিক কল্যানে পাশে থাকব। সাধারন মানুষকে পাশে নিয়ে আমাদের গ্রামটিকে নতুন ভাবে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network