গাড়ি বহর পার করতে গিয়ে নিহত সেই কর্মীর পরিবারের পাশে জামায়াত আমির

আপডেট: February 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যানজটে আটকে থাকা জামায়াতে ইসলামীর আমিরের গাড়ি বহরকে পার হওয়ার জায়গা করে দিতে গিয়ে বাসচাপায় নিহত জামায়াত কর্মী জসীম উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহত জসীম উদ্দিনের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুরে যান জামায়াতের আমির ড. শফিকুর রহমান। এসময় শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দেন তিনি।

এদিন সন্ধ্যার একটু আগে লালমাই উপজেলার সৈয়দপুর নিহত জসীমের বাড়িতে পৌঁছান ড. শফিকুর রহমান। সেখানে গিয়েই আগে নিহত জসীমের কবর জিয়ারত করেন তিনি। এসময় জামায়তের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ।পরে নিহত জসীমের পরিবারের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। এসময় তিনি নিহত জসীম উদ্দিনের তিন বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ঘোষণা দেন, এখন থেকে এই শিশু সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে কর্মক্ষম না হওয়া পর্যন্ত পরিবারটির সকল সদস্যের পুরো দায়িত্ব জামায়াতে ইসলামীর ওপর। এসময় নিহত জসীমের বড় ছেলে আবু বকর ছিদ্দিক (১৫) ও মেজো ছেলে আলী আহসানের (১৩) হাতে প্রাথমিক অনুদানের একটি খাম হস্তান্তর করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network