গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণ চেষ্টা, প্রকৌশলী গ্রেপ্তার

আপডেট: October 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে এক গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ারুল ইসলাম সজীব নামে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় তার বাড়ি থেকে ওই প্রকৌশলীকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ারুল ইসলাম সজীব আরএকে সিরামিকস কারখানার ইলেকট্রিক বিভাগের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে প্রকৌশলীর বাড়িতে গৃহপরিচারিকা ওই শিশু রান্নার কাজ করতে গিয়েছিলো। রান্না করার পর বাড়িতে ফিরতে চাইলে ওই প্রকৌশলী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের সহযোগীতায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) মো.গোলাম সারোয়ার বলেন, প্রকৌশলীকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network