গৌরনদী পৌর সভার ৩নং ওয়ার্ডে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিলেন পৌর যুবলীগ নেতা আল আমিন

আপডেট: April 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক। ।বরিশালের গৌরনদী পৌর সভার ৩ নং ওয়ার্ডের নিন্মবৃত্ত ও মধ্যবিত্ত ৪২০টি পরিবারকে সোমবার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিলেন গৌরনদী যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার। প্রত্যেকের বাড়িতে গিয়ে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ১ লিটার তৈল প্রদান করা হয়।

আল আমিন হাওলাদার জানান, নিন্মবৃত্তরা সরকারি বেসরকারী ত্রান পাচ্ছে কিন্তু মধ্যবৃত্তরা লোক লজ্জার ভয়ে ত্রান চাইতে পারে না বা লাইনে দাড়িয়ে ত্রান আনতেও পারে না। তারা অনেকেই কষ্টে আছে। তাই নিন্ম আয়ের মানুষের পাশাপাশি কর্মহীন কষ্টে থাকা মধ্যবৃত্ত মানুষকেও আমি আমার সামর্থমত সহায়তা দেয়ার চেষ্টা করেছি। গৌরনদী পৌর সভার ৩নং ওয়ার্ডের ৪২০টি মধ্যবৃত্ত পরিবারকে বাড়িতে গিয়ে গোপনে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে। মধ্যবৃত্ত পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্দেশ্য হল যারাই ত্রান দিবেন তারা প্রত্যেকেই যেন মধ্যবৃত্তর বিষয়টি চিন্তা করে তাদের জন্য বরাদ্দ রাখেন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network