১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

আপডেট: মে ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

‎শামীম মীর গৌরনদী প্রতিনিধি::‎বরিশাল জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে গৌরনদী মডেল থানা। ২০২৬ সালের এপ্রিল মাসের সামগ্রিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম এবং পেশাদারিত্বের ভিত্তিতে এ গৌরব অর্জন করে থানা পুলিশ।
‎বৃহস্পতিবার (৭ মে) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মুস্তাফিজুর রহমান।

‎জানা গেছে, ওসি মো. তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনা, থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিরলস পরিশ্রম এবং উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং এবং দ্রুত সেবাদানের ক্ষেত্রে গৌরনদী মডেল থানার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
‎‎বিশেষ করে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনে থানার কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
‎‎এ অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গৌরনদী মডেল থানার সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

‎এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এটি শুধু গৌরনদী মডেল থানার অর্জন নয়, উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টার ফল। আমরা সবসময় জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা পেলে গৌরনদী মডেল থানা সেবার মান আরও উন্নত করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।”
‎তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network