গৌরনদীতে আসছেন সাকিব আল হাসান

আপডেট: August 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী  প্রতিনিধি ।। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বরিশালের গৌরনদীতে শুভাগমন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতালের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মো. মনির হোসেন, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের পরিচালক খোকন মুন্সী, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান, বিএমএসএফ’র উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমিন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কামাল হোসেন, গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান শাওন, সাংবাদিক জিএম জসিম হাসান, মোল্লা ফারুক হাসান, ম্যানেজার রুহুল আমীন খান সহ অন্যান্যরা।
সভায় হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মনির হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আমন্ত্রনে সারা দিয়ে আগামী ২২ আগষ্ট সকাল দশটায় উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহনের কথা রয়েছে। এসময় তিনি সাংবাদিক সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network