শিরোনাম
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা

গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: October 14, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।।বরিশালের গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম এর সাথে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত ইউএনও জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।

‎এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন,।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. খায়রুল ইসলাম, এস এম মোশারফ হোসেন, মো. হানিফ, মনিষ চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ আলী বাবু, মো. আলম, শামীম মীর, সোলায়মান তুহিন, মোল্লা ফারুক, এস এম মিজান, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ, এ এস মামুন প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম বলেন, প্রশাসন এবং সংবাদমাধ্যমের লক্ষ্য অভিন্ন—তা হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, প্রশাসন ও সংবাদকর্মীদের সম্পর্ক হবে পারস্পরিক আস্থা ও সহযোগিতার। আমি নিশ্চিত করতে চাই, গৌরনদীতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে আপনারা আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। আসুন, আমরা সকলে মিলেমিশে গৌরনদীকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য একসাথে কাজ করি।

‎মতবিনিময় সভা শেষে গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির কর্তৃক লিখিত বই উপহার হিসেবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) এর হাতে তুলে দেওয়া হয়।

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network