গৌরনদীতে গাঁজার ১২টি গাছসহ পান বরজের মালিক আটক

আপডেট: August 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার একটি পান বরজের ভেতর থেকে গাঁজার ১২টি গাছ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই গাঁজা গাছ উদ্ধার এবং পান বরজের মালিক আবু সায়েদ ঘরামীকে (৪৫) আটক করে থানা পুলিশ।

এ ঘটনায় দায়ের হওয়ার মামলায় সায়েদ ঘরামীকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network