গৌরনদীতে গাছের সঙ্গে বেঁধে চোরকে গণধোলাই

আপডেট: January 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: রাতের আঁধারে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে জনতার হাত থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বেজগাতি গ্রামের মৃত মোহাম্মদ ঘরামীর ছেলে ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ে একই গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে নাজমুল সরদার (২৪)।

এ সময় তাকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। স্থানীয়রা আরও জানিয়েছেন, রাতেই গ্রেপ্তারকৃত নাজমুলের পরিবারকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু সে নেশাগ্রস্ত হওয়ায় তার পরিবার ঘটনাস্থলে আসেনি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network