শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

গৌরনদীতে ছিনতাইয়ের সময় অস্ত্রসহ যুবক আটক

আপডেট: September 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল অফিস:: বিকাশ ও কনফেকশনারির দোকানে গিয়ে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজ জিম্মায় নিয়েছেন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে এ ঘটনাটি ঘটে। আটক ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানান, আজ সকাল ১০টার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে তিনি তার ব্যাগ থেকে পিস্তল বের করে তার (জুয়েল) কোমরে ঠেকিয়ে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার ডাকচিৎকারে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পিটুনি দেয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, পিস্তল সদৃশ অস্ত্রসহ যুবক আটকের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে তাদের জিম্মায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network