১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

গৌরনদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট: জুন ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর গৌরনদী প্রতিনিধি:: দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, আইসিটি অফিসার বিপ্লব কুমার, একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইণ । উপস্তিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটর সহসভাপতি মোঃ আলী, সদস্য তাজবিরুল মহসিন বাবুল, আবুস সালেক মামুন, রাজা রাম সাহা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ডিবেডিং সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিযোগীতায় পালরদী স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজ রানার আপা বিজয়ী হন। সেরা বিতর্কিক নির্বাচিত জাইমা রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network