আপডেট: September 15, 2021
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে এইচআইভি/এইডস্ আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সন্তানদের যতœ ও সেবাদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের আয়োজনে গৌরনদী আঞ্চলিক কার্যালয়ে সংস্থার আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক মিশনের পাল-পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ। সভায় বিভিন্ন শ্রেনি পেশার নাগরিকরা অংশগ্রহন করেন।

