গৌরনদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ১০

আপডেট: July 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি::বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুর ১টার ওই উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় চালক, সুপারভাইজার ও যাত্রীসহ ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কভার্ড ভ্যানের চালক, হেলপার এবং বাসের সুপারভাইজার ও যাত্রী সহ ১০ জন আহত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন তারা। কভার্ড ভ্যানের চালককে গাড়ি বডি কেটে বের করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও বাসের সুপারভাইজারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে প্রায় ১ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network