শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা!

‎গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

আপডেট: October 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

‎গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

‎গৌরনদী প্রতিনিধি।।বরিশাল জেলার গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রশিদ খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার, ৪ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকার দিকে আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

‎নিহত রশীদ খান পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাউফল পৌরসভার বাংলাবাজারের বাসিন্দা (পিতা: মো. ছবেদ আলি খান)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একটি অজ্ঞাতনামা ‘অন্তরা পরিবহন’ বাসের যাত্রী ছিলেন এবং মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল থেকে ঢাকাগামী ‘সেভেন স্টার পরিবহন’ (রেজিঃ নং-যশোর-ব-১২-৪১৫১) নামের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় পথচারী রশিদ খানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রশিদ গুরুতর জখম হন।

‎স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

‎দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সেভেন স্টার পরিবহন বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

‎দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের যানচলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network