গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট: March 31, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের গৌরনদী উপজেলায় যুবদল নেতা মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন যুবলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত নাসরুলকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা যুবদল সদস্য নাসরুল খলিফা (৪০) নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে চা পান করছিলো। এ সময় যুবলীগ নামধারী ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নাসরুল খলিফার উপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করে। গুরুতর আহত নাসরুলকে ওই রাতেই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, যুবদল নেতার উপর হামলার কোন অভিযোগ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network