শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গৌরনদীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট: June 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি।। ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজল ওরফে সাজন গাজীকে (২৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজন গাজী বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার খালপাড় বস্তির বাসিন্দা মৃত কামরুল গাজী পুত্র।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় তাঁরাকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সজল ওরফে সাজন গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর নিয়ে জানা গেছে, ইয়াবাসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ওসি আরও জানান, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সজল ওরফে সাজন গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network