আপডেট: January 5, 2022
অনলাইন ডেস্ক:: ঘন কুয়াশার কারণে আজ বুধবার(০৫ জানুয়ারি) সকাল ৭টা থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার-মাঝিরকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের টিএস (টার্মিনাল সুপারিন্টেন্ডেন্ট) বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তবে ঘাটে পারাপারে যানবাহনের চাপ নেই।
তিনি আরও জানান, গত নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং একই মাসের শেষ সপ্তাহ থেকে শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি নৌরুটে বিকেল ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়।

