ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট: December 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।সোমবার ভোর ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে আসলে নৌ চলাচল স্বাভাবিক হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network