চরফ্যাশনে গাঁজাসহ ৪ জন আটক

আপডেট: January 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চরমানিকা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ ৪ জনকে আটক করছে।

রবিবার দক্ষিণ আইচা থানার এসআই মো. রাসেল, এসআই মাসুম ও এস আই অমিত হাসানের নেতৃত্বে গোপন খবর পেয়ে চরমানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মৃত চান মিয়ার ছেলে মো. হাসান (৩০), মো.আবুল বশারের ছেলে মো.রাব্বি ও মো. জিসান (২১), এবং হাসান হাওলাদার এর স্ত্রী রিনা বেগমকে (২৫) ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

গণমাধ্যমকর্মীদের এই খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network