১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চরফ্যাশনে মোরশেদ কে নৌকা প্রতীক দেয়ায় নেতা কর্মীরা উজ্জীবিত

আপডেট: জানুয়ারি ৩১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ২৮ ফেব্রুয়ারী পঞ্চম দফায় চরফ্যাশন পৌরসভা নির্বাচনে এসএম মোরশেদ বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পাওয়ায় আওয়ামীলীগের নেতা কর্মীরা উজ্জীবিত।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রবিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় চরফ্যাশন শহরজুড়ে আওয়ামীলীগের নেতা কর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহনে শহরে মিছিল উৎসবের আমেজে পরিনত হয়।

গত ৩০ জানুয়ারি শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডে চরফ্যাশনসহ ৩১ পৌরসভায় আওয়ামীলীগ থেকে চরফ্যাশন পৌরসভায় এসএম মোরশেদ কে দলীয় মনোনয়ন দেয়া হয়।
এরপর থেকে সাধারণ ভোটারদের মাঝে মিস্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করে আওয়ামীলীগের নেতা কর্মি ও সমর্থকরা।

পৌর আওয়ামীলীগের আয়োজনে সদর রোডে এক পথসভায় তৃণমূল নেতাকর্মিদের মতামতকে প্রাধান্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মোরশেদ কে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network