আপডেট: April 7, 2023
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন (ভোলা): উপকূলীয় বন বিভাগ ভোলা চরফ্যাসনের নতুন রেঞ্জ কর্মকর্তা মোঃ ছালাম হোসেন যোগদান করে এফ.সি.ভি সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের(এলডিএফ) চেক বিতরণ করেছেন।
৬ এপ্রিল উপকূলীয় বনবিভাগ ভোলা এর বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এর নির্দেশনা মোতাবেক শশীভুষণ থানাধীন চর-কলমী এফ সি ভি সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিল(এলডিএফ)এর ৬ লাখ ৩০হাজার টাকার চেক ২৫ জন সদস্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
চর কলমী এফ সি ভি সভাপতি আলমগীর হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে সদ্য যোগদান কৃত যোগ্য রেঞ্জ কর্মকর্তা মোঃ ছালাম হোসেন
বক্তব্য রাখেন।
এছাড়াও বিট কর্মকর্তা আবুল কাশেমসহ সুবিধা ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

