চরফ্যাসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংলাপ

আপডেট: October 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাসনে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পেতে চরফ্যাসন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৯টায় চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রকৌশলীকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চরফ্যাসন সংবাদের সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, ভোলা জেলা নাগরিক ফোরামের (দক্ষিণ) সভাপতি এম আবু সিদ্দিক, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির, মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, পাদুকা সমিতির সভাপতি মাও. মো. হান্নান, ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম টিপু, শেখ ছালাউদ্দিন, সাংবাদিক নুরুল্লাহ ভুইয়া,সোহেব চৌধুরী, মো. ফরিদ, হকার্স লীগের সভাপতি মো. জাহাঙ্গীর ও ইউনুস মোল্লা আলোচনায় অংশ নেন।

এছাড়াও বিদ্যুৎ গ্রাহক ও নাগরিক সমাজ এবং বাজার ব্যবসায়ী সমিতির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী আবাসিক বিদ্যুত প্রকৌশলীকে স্মারকলিপি পেশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network