চরফ্যাসনে শোক র‍্যালি শেষে লক্ষ জনতাকে শপথ করালেন এমপি জ্যাকব

আপডেট: August 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাসনে ১৫ আগস্টের শোক র‍্যালিতে লক্ষাধিক জনতা অংশ নিয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় শুরু হওয়া র‍্যালিতে নেতৃত্ব দেন সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশাল জনস্রোতে চলমান শোক র‍্যালি চরফ্যাসনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফ্যাসন স্কয়ার জুড়ে সমাবেশে রূপ নেয়। এ সময় লক্ষ জনতার মধ্যমনি হয়ে বক্তব্য প্রদান করেন চরফ্যাসনের রেকর্ড উন্নয়নের জনক খ্যাত আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি । তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের মোকাবিলায় উপস্থিত লক্ষ জনতাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে ফ্যাসন স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ব্রজগোপাল টাউন হলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি জ্যাকব। বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের যারা খুন করেছে তাদের দোসরেরাও আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরো বলেন, দেশ বিরোধী অপশক্তিকে রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলে আওয়ামী লীগ আবার জনগনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network